
ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে ভাষণ দেন।
তাঁর ভাষণের উল্লেখযোগ্য অংশ নিম্নে উল্লেখ করা হলো :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতি ধর্ম নির্বিশেষে মিয়ানমারের রাখাইন রাজ্যের সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা রক্ষা এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতি অবিলম্বে সেখানে ‘তথ্য অনুসন্ধ্যান মিশন’ পাঠানোর আহ্বান জানান এবং জাতিগত নিধন বন্ধে আরো কতিপয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
0 comments:
Post a Comment